পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায়: আমাদের মুক্তিযুদ্ধ (মডেল টেস্ট ১-প্রশ্নপত্র )
পঞ্চম শ্রেণী
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পঞ্চম অধ্যায়: আমাদের মুক্তিযুদ্ধ
পূর্ণমান: ২০ সময়: ৩০ মিনিট
ক. বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) (১×৫=৫)
১. ভাষা আন্দোলন সংঘটিত হয় কত সালে? ক. ১৯৫৪ খ. ১৯৫২ গ. ১৯৫৮ ঘ. ১৯৬২
২. ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ কোথায় দেওয়া হয়? ক. সোহরাওয়ার্দী উদ্যান খ. পল্টন ময়দান গ. রেসকোর্স ময়দান ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
৩. অপারেশন সার্চলাইট পরিচালিত হয় কত তারিখে? ক. ২৬ মার্চ খ. ৭ মার্চ গ. ২৫ মার্চ ঘ. ১৬ ডিসেম্বর
৪. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক. সৈয়দ নজরুল ইসলাম খ. এম মনসুর আলী গ. এএইচএম কামরুজ্জামান ঘ. তাজউদ্দীন আহমদ
৫. বাংলাদেশ বিজয় অর্জন করে কবে? ক. ২৬ মার্চ খ. ২১ নভেম্বর গ. ১৬ ডিসেম্বর ঘ. ১০ এপ্রিল
খ. শূন্যস্থান পূরণ কর। (১×৫=৫)
৬. পাকিস্তান সরকার ________ কে রাষ্ট্রভাষা ঘোষণা করে।
৭. ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে ________ বিজয় লাভ করে।
৮. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ________ সরকার গঠন করা হয়।
৯. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন ________।
১০. মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব হলো ________।
গ. এক কথায় উত্তর দাও। (১×৪=৪)
১১. ১৯৭১ সালের ২৫ মার্চের রাত কী নামে পরিচিত?
১২. স্বাধীনতা ঘোষণার বার্তা চট্টগ্রাম থেকে কে পাঠ করেন?
১৩. মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়?
১৪. ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণকারী সেনাপতির নাম কী?
ঘ. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। (২×৩=৬)
১৫. মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল?
১৬. মুক্তিযুদ্ধে নারীদের দুটি ভূমিকা লেখ।
১৭. সাধারণ মানুষ কীভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল?