পঞ্চম শ্রেণীর বৃত্তি কোচিং 2026 গণিত ক্লাস নং ৬ অধ্যায় ২: গাণিতিক বাক্য

 Shiuly's Class Room 

(Aklima Akhter Shiuly)

পঞ্চম শ্রেণীর বৃত্তি কোচিং 2026


গণিত

ক্লাস নং ৬

 

 

অধ্যায় ২:  গাণিতিক বাক্য


১. ১০টি আপেল এবং ৬টি কমলার মূল্য একত্রে ৪৮০ টাকা। একটি আপেলের মূল্য ১২ টাকা হলে একটি কমলার মূল্য কত?

 উত্তর: একটি কমলার মূল্য

 ={৪৮০- (১২×১০)}÷৬
={৪৮০-১২০}÷৬
=৩৬০÷৬
=৬০

👉 উত্তর: ৬০ টাকা


২. ৬টি গরু এবং ১০টি ছাগলের মূল্য একত্রে ৮৪০,০০০ টাকা। একটি ছাগলের মূল্য ২০,০০০ টাকা। একটি গরুর মূল্য কত?


উত্তর: একটি গরুর মূল্য

= {৮৪০০০০ - (২০০০০×১০)} ÷ ৬

= {৮৪০০০০ - ২০০০০০} ÷ ৬

= ৬৪০০০০ ÷ ৬

= ১,০৬,৬৬৬.৬৭

👉 উত্তর: ১,০৬,৬৬৬.৬৭ টাকা (প্রায়)

৩. রুবি এবং সোহেলের মাসিক খরচ একত্রে ৮০,০০০ টাকা। সোহেলের খরচ রুবির চেয়ে ৬,০০০ টাকা বেশি।  প্রত্যেকের খরচ কত?


উত্তর: রুবির খরচ

= (৮০০০০ - ৬০০০) ÷ ২

= ৭৪০০০ ÷ ২

= ৩৭০০০

সোহেলের খরচ = ৩৭০০০ + ৬০০০ = ৪৩০০০

👉 উত্তর: রুবি = ৩৭,০০০ টাকা, সোহেল = ৪৩,০০০ টাকা


৪. রানি ও জনি দুই বন্ধুর কাছে মোট ৯৫০টি আম আছে।  রনির কাছে জনির চেয়ে ৫০টি বেশি আছে।


উত্তর:  জনির আছে

= (৯৫০ - ৫০) ÷ ২

= ৯০০ ÷ ২

= ৪৫০

 রনির আছে = ৪৫০ + ৫০ = ৫০০

👉 উত্তর: ৪৫০টি ও ৫০০টি

৫. একজন ব্যক্তি ৬০ টাকা করে ৩০ কেজি চাল, ৪৫০ টাকার তেল এবং ৫৫০ টাকার ডাল কিনলেন। দোকানদারকে ৩০০০ টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে?


উত্তর: মোট খরচ

= (৩০×৬০) + ৪৫০ + ৫৫০

= ১৮০০ + ৪৫০ + ৫৫০

= ২৮০০

ফেরত = ৩০০০ - ২৮০০ = ২০০

👉 উত্তর: ২০০ টাকা


৬. একটি দোকানে একটি কলম ১৫ টাকা, একটি খাতা ২৫ টাকা এবং একটি বই ৮০ টাকা। মিনা ৬টি কলম ৪টি খাতা ও ৩টি বই কিনলো। দোকানদারকে ৫০০ টাকা দিল। দোকানদার কত ফেরত দিবে?


উত্তর: মোট খরচ

= (৬×১৫) + (৪×২৫) + (৩×৮০)

= ৯০ + ১০০ + ২৪০

= ৪৩০

ফেরত = ৫০০ - ৪৩০ = ৭০

👉 উত্তর: ৭০ টাকা


৭. বাবা এবং ছেলের বয়সের যোগফল ৬০ বছর। বাবার বয়স ছেলের বয়সের ৫ গুন? বাবার বয়স কত?


উত্তর: ছেলের বয়স

= ৬০ ÷ (৫+১)

= ৬০ ÷ ৬

= ১০

বাবার বয়স = ১০×৫ = ৫০

👉 উত্তর: ছেলে = ১০ বছর, বাবা = ৫০ বছর

৮. একজন শ্রমিক ৬ দিনে ৩৬০০ টাকা আয় করেন। ২ সপ্তাহে তিনি কত টাকা আয় করবেন?


উত্তর: ১ দিনে আয়
= ৩৬০০ ÷ ৬
= ৬০০

১৪ দিনে আয়
= ৬০০ × ১৪
= ৮৪০০

👉 উত্তর: ৮৪০০ টাকা


৯. ৫টি খাতার মূল্য ১০০ টাকা। ১৫টি খাতার মূল্য কত?


উত্তর: ১টি খাতার মূল্য
= ১০০ ÷ ৫
= ২০

১৫টি খাতার মূল্য
= ২০ × ১৫
= ৩০০

👉 উত্তর: ৩০০ টাকা


১০. ১৮ জন শ্রমিক ৯ দিনে একটি কাজ সম্পন্ন করে।

(ক) ৬ জন শ্রমিক কাজটি কত দিনে করবে?

(খ) কাজটি ৩ দিনে শেষ করতে কতজন শ্রমিক প্রয়োজন?

উত্তর:

ক)
= (১৮×৯) ÷ ৬
= ১৬২ ÷ ৬
= ২৭

👉 উত্তর: ২৭ দিন

(খ) 

উত্তর:
= (১৮×৯) ÷ ৩
= ১৬২ ÷ ৩
= ৫৪

👉 উত্তর: ৫৪ জন


১১. ৮টি বল এবং ৪টি ব্যাটের মোট মূল্য ২০০০ টাকা। একটি বলের মূল্য ১০০ টাকা হলে একটি ব্যাটের মূল্য কত?


উত্তর: একটি ব্যাটের মূল্য
= {২০০০ - (৮×১০০)} ÷ ৪
= {২০০০ - ৮০০} ÷ ৪
= ১২০০ ÷ ৪
= ৩০০

👉 উত্তর: ৩০০ টাকা


১২. রনি ও জনির কাছে মোট ৬৪০ টাকা আছে। রনির কাছে জনির চেয়ে ৮০ টাকা বেশি। কার কাছে কত টাকা আছে?


উত্তর: জনির টাকা
= (৬৪০ - ৮০) ÷ ২
= ৫৬০ ÷ ২
= ২৮০

রনির টাকা
= ২৮০ + ৮০
= ৩৬০

👉 উত্তর: জনি = ২৮০ টাকা, রনি = ৩৬০ টাকা


১৩. একজন ব্যক্তি ১৫ কেজি চাল এবং ১০ কেজি ডাল কিনলেন। চালের দাম প্রতি কেজি ৭০ টাকা এবং ডালের দাম প্রতি কেজি ৯০ টাকা। মোট খরচ কত?



উত্তর: মোট খরচ
= (১৫×৭০) + (১০×৯০)
= ১০৫০ + ৯০০
= ১৯৫০

👉 উত্তর: ১৯৫০ টাকা


১৪. ২০ জন শ্রমিক ৫ দিনে একটি রাস্তা নির্মাণ করে।

(ক) ১০ জন শ্রমিক কত দিনে কাজটি করবে?

(খ) ১ দিনে কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগবে?


ক) উত্তর:
= (২০×৫) ÷ ১০
= ১০০ ÷ ১০
= ১০

👉 উত্তর: ১০ দিন


(খ) উত্তর:
= (২০×৫)
= ১০০
 

👉 উত্তর: ১০০ জন


১৫. একটি দোকানে একটি পেন ২০ টাকা। ২৫টি পেন কিনতে কত টাকা লাগবে? ৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাওয়া যাবে?


উত্তর: মোট মূল্য
= ২৫×২০
= ৫০০

ফেরত
= ৫০০ - ৫০০
= ০

👉 উত্তর: ০ টাকা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url