Basic Sentence Structure + Vocabulary Building ১ম ক্লাস || 5- scholarship- English- 2026
SHIULY'S CLASS ROOM
পঞ্চম শ্রেণীর বৃত্তি কোচিং 2026
Class 5
subject : English
Topic: Basic Sentence Structure + Vocabulary Building ১ম ক্লাস
Goal
👉Subject কী?
👉 Verb কী?
👉 Object কী?
Part 1 একটি Sentence কয়টি অংশ থাকে?
সাধারণভাবে ৩টি অংশ থাকে:
👉 Subject + Verb + Object
Part 2
🔹 ১. Subject (উদ্দেশ্য) কি?
যে ব্যক্তি/বস্তু কাজটি করে তাকে Subject বলে।
👉 উদাহরণ:
1. Rahim eats rice.
Subject = Rahim (কারণ খাওয়ার কাজটা Rohim করছে )
2. We play cricket.
Subject = We (কারণ খেলার কাজটা আমরা করছি)
Part 3
🔹 ২. Verb (ক্রিয়া) কি?
যে শব্দ কাজ ধারা কাজ করা বোঝায় তাকে Verb বলে।
👉 উদাহরণ:
Rahim eats rice.
Verb = eats (খাওয়া একটা কাজ বোঝাচ্ছে)
2. We play cricket.
Verb = play ( খেলা একটা কাজ বোঝাচ্ছে)
Part 4
🔹 ৩. Object (কর্ম) কি?
যার উপর কাজটি করা হয় তাকে Object বলে।
👉 উদাহরণ:
1. Rahim eats rice.
Object = rice (যেটা খাওয়া হচ্ছে)
2. We play cricket.
Object = cricket (যেটা খেলা হচ্ছে)
🔹 কিছু Example Sentence
She reads a book.
Subject: She
Verb: reads
Object: a book
2. I play football.
Subject: I
Verb: play
Object: football
3. They watch TV.
Subject: They
Verb: watch
Object: TV
Part 5 🔹 Subject কিভাবে চিনবো?
👉 প্রশ্ন করো: কে? / কারা?
কে কাজটি করছে?
👉 Example:
1. Rahim plays cricket.
কে খেলছে? → Rahim ✅ (Subject)
Part 6 🔹 Verb কিভাবে চিনবো?
👉 বাক্যে যে শব্দটি কাজ বোঝায় সেটাই Verb
👉 Example:
Rahim plays cricket
কি করছে? → plays ✅ (Verb)
Part 7 🔹 Object কিভাবে চিনবো?
👉 প্রশ্ন করো: কি? / কাকে?
কাজটা কিসের উপর হচ্ছে?
👉 Example:
1. Rahim plays cricket
কি খেলছে? → cricket ✅ (Object)
2. He loves Rahim.
👉 কাকে ভালোবাসে? → Rahim ✅ (Object)
Part 8 🔹 এক লাইনে মনে রাখো:
👉 Subject = কে /কারা
👉 কে → একবচন → singular subject
👉 কারা → বহু বচন → plural subject
👉 Verb = কি করছে
👉 Object = কি / কাকে
👉 কাকে → মানুষ / প্রাণী→ Object
👉 কি → বস্তু → Object
Part 9
চলো practice করি
Part 10
বাক্য তৈরি করা শিখি
(Subject + Verb + Object)
Homework
নিচের Subject ও Verb ব্যবহার করে ৫০টি বাক্য বানাও
Solution (Homework)
📘 ✏️ Sentence Making (Solution)
👦👧 মানুষ
I eat rice.
👉 আমি ভাত খাইWe play football.
👉 আমরা ফুটবল খেলিYou read a book.
👉 তুমি একটি বই পড়োHe goes to school.
👉 সে স্কুলে যায়She writes a letter.
👉 সে একটি চিঠি লেখেThey drink water.
👉 তারা পানি পান করে
👨👩👧 পরিবার ও মানুষ
Rahim reads a book.
👉 রহিম একটি বই পড়েKarim plays football.
👉 করিম ফুটবল খেলেMy father goes to office.
👉 আমার বাবা অফিসে যানMy mother cooks food.
👉 আমার মা রান্না করেনThe teacher helps the student.
👉 শিক্ষক ছাত্রকে সাহায্য করেনThe student writes a letter.
👉 ছাত্র একটি চিঠি লেখেThe boy runs fast.
👉 ছেলেটি দ্রুত দৌড়ায়The girl sings a song.
👉 মেয়েটি গান গায়
🐶 প্রাণী ও জিনিস
The dog runs fast.
👉 কুকুরটি দ্রুত দৌড়ায়The cat drinks milk.
👉 বিড়াল দুধ পান করেThe bird flies in the sky.
👉 পাখি আকাশে উড়েThe cow eats grass.
👉 গরু ঘাস খায়The book is open.
👉 বইটি খোলা আছেThe school opens at 8 am.
👉 স্কুল সকাল ৮টায় খোলেThe car runs fast.
👉 গাড়িটি দ্রুত চলেThe tree grows big.
👉 গাছটি বড় হয়
📖 আরও কিছু Verb ব্যবহার
I sleep at night.
👉 আমি রাতে ঘুমাইShe sings a song.
👉 সে একটি গান গায়They dance well.
👉 তারা ভালো নাচেHe helps his friend.
👉 সে তার বন্ধুকে সাহায্য করেI love my mother.
👉 আমি আমার মাকে ভালোবাসিShe opens the door.
👉 সে দরজা খোলেHe closes the door.
👉 সে দরজা বন্ধ করেI buy a pen.
👉 আমি একটি কলম কিনিThe boy kicks the ball.
👉 ছেলেটি বলকে লাথি মারেShe writes a story.
👉 সে একটি গল্প লেখে
🔥 সহজ টিপস
👉 Subject + Verb + Object = Sentence