টেস্ট পরীক্ষা শ্রেণি: পঞ্চম বিষয়: বাংলা (আমার বাংলা বই) পাঠ ১১: কুটির শিল্প

 Shiuly's Class Room 

Aklima Shiuly 

টেস্ট পরীক্ষা

শ্রেণি: পঞ্চম

বিষয়: বাংলা (আমার বাংলা বই)

পাঠ ১১: কুটির শিল্প 

পূর্ণমান: ৫০

সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট

১. সঠিক উত্তরটি খাতায় লেখো (বহুনির্বাচনি প্রশ্ন): (১ × ৫ = ৫)

(ক) বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত শতকে বাংলাদেশে এসেছিলেন?

১. দ্বাদশ শতকে

২. ত্রয়োদশ শতকে

৩. চতুর্দশ শতকে

৪. পঞ্চদশ শতকে

(খ) শরীর ঠাণ্ডা রাখার জন্য নিচের কোন পাটি ব্যবহার করা হয়?

১. নকশি পাটি

২. শীতলপাটি

৩. খেজুর পাটি

৪. চটাই পাটি

(গ) বাঁশের তৈরি বসার আসনকে কী বলা হয়?

১. চেয়ার

২. টেবিল

৩. মোড়া

৪. ধামা

(ঘ) মসলিন কাপড় তৈরিতে কেমন সুতা ব্যবহার করা হতো?

১. মোটা সুতা

২. পাটের সুতা

৩. সূক্ষ্ম ও মিহি সুতা

৪. উলের সুতা

(ঙ) কুলা, চালুনি ও মোড়া তৈরির কাজে প্রধান কাঁচামাল কোনটি?

১. মাটি

২. বাঁশ

৩. পিতল

৪. সোনা

২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যেকোনো ৫টি): (১ × ৫ = ৫)

(ক) কুটিরে তৈরি হতো বলে এসব জিনিসকে বলা হয় ____________।

(খ) মসলিন কাপড় ব্যবহার করতেন মুঘল ____________ ও বেগমরা।

(গ) কাঁসা-পিতল দিয়ে বানানো হয় ____________।

(ঘ) চিকন বাঁশের মতো দেখতে ____________ গাছ দিয়ে শীতলপাটি বানানো হয়।

(ঙ) গরমে শরীরকে শীতল করে পাখার ____________।

(চ) শহরের বা ____________ মানুষের প্রবল চাহিদার কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

৩. নিচের শব্দগুলোর অর্থ লেখো (যেকোনো ৫টি): (১ × ৫ = ৫)

  • পণ্য

  • কারুশিল্প

  • সমাদর

  • তেজসপত্র

  • বিবরণ

  • নকশিকাঁথা

  • নিদর্শন

৪. সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো ৫টি): (২ × ৫ = ১০)

(ক) কুটির শিল্প কাকে বলে?

(খ) বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয় এমন ৪টি জিনিসের নাম লেখো।

(গ) মসলিন কাপড় কেন পৃথিবীতে বিখ্যাত ছিল?

(ঘ) প্রাচীনকালে কোন কোন দেশের বণিকরা মসলিন কিনে নিয়ে যেতেন?

(ঙ) বর্তমানে তাঁতিরা তাঁতে কী কী কাপড় তৈরি করেন?

(চ) হাতপাখা বানাতে কী কী উপাদান ব্যবহার করা হয়?

৫. বর্ণনামূলক ও কাঠামাবদ্ধ প্রশ্নের উত্তর দাও (যেকোনো ৩টি): (৬ × ৩ = ১৮)

(ক) জামদানি শাড়িকে কেন বিশ্বে সুপরিচিত কুটির শিল্পের নিদর্শন বলা হয়? ব্যাখ্যা করো।

(খ) গ্রামীণ নারীরা কীভাবে একটি সাধারণ কাঁথাকে নকশিকাঁথায় রূপ দিতেন? নিজের ভাষায় লেখো।

(গ) আমাদের দৈনন্দিন জীবনে এবং গৃহসজ্জায় কুটির পণ্যের গুরুত্ব ৫টি বাক্যে আলোচনা করো।

(ঘ) অতীত ও বর্তমানের কুটির শিল্পের উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে? বুঝিয়ে লেখো।

৬. বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল করো:

বামপাশ

ডানপাশ

(ক) সোনা-রূপা দিয়ে বানানো হয়

১. কাপড় পেড়ে কাঁথা বানাত।

(খ) পাটের তৈরি জিনিসের মধ্যে রয়েছে

২. কানের দুল, গলার মালা ও চুড়ি।

(গ) গ্রামীণ নারীরা প্রথমে মেঝেতে

৩. শতরঞ্জি ও হাতপাখা।

(ঘ) বিশ্বে সুপরিচিত বাংলাদেশের

৪. বস্তা, দড়ি, পাপোশ ও শিকা।

(ঙ) মাটির তৈরি খেলনা হলো

৫. জামদানি শাড়ি।


👑. হাতি-ঘোড়া ও পুতুল।








Next Post Previous Post
No Comment
Add Comment
comment url